শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দি‌তে ইরান প্রতি‌নি‌ধি দল‌কে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই তিন দে‌শ আগামী বছর যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে । বৈশ্বিক এই ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াতে আর ১ বছরও বাকি নেই। 

চলতি বছরের ডিসেম্বর মাসে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ৯ সদস্যের ইরানি ফুটবল প্রতিনিধিদলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। --- প্রেস টিভি

ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) মুখপাত্র আমির-মেহদী আলাউই জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদী তাজ, জাতীয় দলের প্রধান কোচ আমির ঘালেনোই এবং আরও সাত অফিসিয়ালকে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে। যা আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরান ফুটবলের প্রধান তাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কিছু কাগজপত্রের অভাবে ইরানি ফুটবল প্রতিনিধিদলের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এমন অভিযোগটি উড়িয়ে দিয়েছেন আমির-মেহদী। তিনি বলেন, নথিপত্র এখনও পাঠানো হচ্ছে এবং প্রক্রিয়াটি শনিবার শেষ হবে।

এবারের ফুটবল বিশ্বকাপ আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে খেলা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ