শিরোনাম
◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ পাঁচ মাসেই উত্থান থেকে পতন: জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতেই সব শেষ গাজী নজরুলের ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৮ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের ৪০০ টেস্ট জয়ের মাইলফল 

স্পোর্টস ডেস্ক: আগের দিনই ম্যাচের ভাগ্য ব্যাটারদের আগ্রাসনে অনেকটাই ঠিক করে রেখেছিল ইংল্যান্ড। তৃতীয় দিন সকালে জো রুটের সেঞ্চুরির পর তারা ইনিংস ঘোষণা করলে পাহাড়সম লক্ষ্য পায় নিউজিল্যান্ড। পেসারদের দাপটে সহজেই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে ইংলিশরা। দ্বিতীয় দল হিসেবে টেস্টে ৪০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছে তারা। একই সঙ্গে প্রায় ১৭ বছর পর নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বেন স্টোকসের দল।

রোববার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন নিউ জিল্যান্ডকে ৩২৩ রানে হারায় ইংল্যান্ড। ৫৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা অলআউট হয় ২৫৯ রানে। এর আগে রুটের ৩৬তম সেঞ্চুরির পর ৬ উইকেটে ৪২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা।- অলআউট স্পোর্টস

নিজেদের ১ হাজার ৮২তম টেস্টে এসে ৪০০তম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। সবার আগে এই মাইলফলক স্পর্শ করে অস্ট্রেলিয়া। ২০২২ সালের জুনে শ্রীলঙ্কাকে হারিয়ে এই কীর্তি গড়েছিল তারা। ৮৬৮ টেস্টে এখন পর্যন্ত তাদের জয় ৪১৫টি।

অন্যদিকে ২০০৮ সালের মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ জেতা ইংল্যান্ড এবারের সফরের আগে দেশটিতে চারটি টেস্ট সিরিজের কোনোটিতে জিততে পারেনি। সেবার তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল মাইকেল ভনের দল।

বেসিন রিজার্ভে ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা ব্যাট করে ৬ ওভার ৩ বল। ৭৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা রুট সেঞ্চুরি তুলে নেন ১২৭ বলে। উইল ও’রোর্ককে রিভার্স-র‌্যাম্প শটে চার মেরে রাহুল দ্রাবিড়ের পাশে নাম লেখান এই ইংলিশ তারকা ব্যাটার। ৩৬ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ শতকের মালিক এই দুই ক্রিকেটার।

১০৬ রান করে রুট আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন স্টোকস। সে সময় ইংলিশ অধিনায়ক অপরাজিত ছিলেন ৪৯ রানে।

রান তাড়ায় শুরুতেই ডেভন কনওয়ে (০) ও কেইন উইলিয়ামসনের (৪) উইকেট তুলে নেন ক্রিস ওকস। টম ল্যাথাম কিছুটা প্রতিরোধ গড়লেও ব্রাইডন কার্সের দারুণ এক ফিরতি ক্যাচে ফেরেন ব্যক্তিগত ২৪ রানে।

রাচিন রবীন্দ্রও (৬) দ্রুত ফিরলে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা। এরপর ক্রিজে এসেই পাল্টা আক্রমণ শুরু করেন টম ব্লান্ডেল। তাকে কিছুটা সময় সঙ্গ দেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি।

৩২ রান করা মিচেলকে ফেরান প্রথম ইনিংসে হ্যাটট্রিক করা গাস অ্যাটকিনসন। আর ১৬ রান করা ফিলিপসকে বোল্ড করেন শোয়েব বশির। এর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৯৬ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ব্লান্ডেল। শেষ পর্যন্ত ১০২ বলে ১৩ চার ও ৫ ছক্কায় এই উইকেটকিপার-ব্যাটার থামেন ১১৫ রানে।

প্রথম ইনিংসে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দুর্দান্ত শতক হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচ সেরা। আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে হ্যামিলটনে মাঠে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়