শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণবিরোধী তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে: ডা. ইরান

রিয়াদ হাসান: [২] লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন মানি না। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। তাই আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগণ রাজপথে শান্তিপূর্ণ অহিংস হরতাল কর্মসূচি পালন করছে এবং করবে।

[৩] বুধবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নির্দলীয় সরকারের একদফা দাবিতে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে অবরোধ-হরতাল কর্মসূচির সমর্থনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় একতরফা ও প্রহসনের নির্বাচনের লক্ষ্যে অবৈধ তফসিল বাতিলের দাবিতে ৩০ নভেম্বর সারাদেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূিচ ঘোষণা করা হয়।

[৪] আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরের ক্ষমতার ময়ূর সিংহাসন ছাড়ার লোভ সামলাতে পারছে না মন্তব্য করে ডা. ইরান বলেন, প্রহসনমূলক নির্বাচনী তফসিল দেশে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো সরকারের একতরফা নির্বাচনের পায়তারা করছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচন একতরফা করার খায়েশ জনগণ প্রতিহত করবে।
 
[৫] নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, খন্দকার মিরাজুল ইসলাম, মোহাম্মদ রুম্মান সিকদার, মো. হেলাল উদ্দিন চৌধুরী, মনির হোসেন খান, নাসিমা নাজনিন সরকার, পারভিন আক্তার, মো. রাসেল হোসেন, এনামুল হক, সৈয়দ মো. মিলন প্রমুখ। 

[৭] নয়াপল্টন মসজিদ গলি হতে শুরু হয়ে বিএনপি কার্যালয়, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয় হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ