শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

সম্প্রতি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়াতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,‘বিএনপির ভেতরে একটা রাজাকারও খুঁজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়াতে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘atv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’’ নামক ফেসবুক পেজে গত ৫ এপ্রিল প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের ‘আশার আলো’ এর লোগো এবং ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘আশার আলো’ এর মূল ফটোকার্ডটির ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর সাথে ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক বাক্য যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নয়। পেজটির পরিচিতি অনুযায়ী, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ, যেখানে সমসাময়িক বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করা হয়। ফলে, ওই মন্তব্যটিও সার্কাজম হিসেবে তৈরি ভুয়া বক্তব্য।

তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়