শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মহসিন কবির

বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে

মহসিন কবির: বিএনপি নির্বাচনে বিজয়ী সরকার গঠনে সমর্থকরা বেশে উল্লসিত, তবে বিশ্লেষকরা সামনে চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করেছেন। ধীরে ধীরে সামনের দিকে এগোনোর কথা বলছেন। ঈদের আগে ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া ভালো উদ্যোগ বলেছেন অনেক। প্রধানমন্ত্রী তারেক রহামানের নেওয়া কিছু পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কিছু সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছেন। 

সিটি করপোরেশনগুলোয় রাজনৈতিক প্রশাসক নিয়োগে সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন; বাকি ১১টিতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয়। এ ছাড়া অনেক জনপ্রতিনিধি পালিয়ে যান। এর ফলে একটি শূন্যতা তৈরি হয়েছিল। তখন প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের সিটি করপোরেশনগুলোয় প্রশাসক হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত এসেছিল বিশেষ পরিস্থিতিতে; কিন্তু সেই সাময়িক ব্যবস্থা দীর্ঘায়িত হওয়ায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ ও গভর্নর আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা। আট দিনের মাথায় আজ মঙ্গলবার ওই তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এর আগে গতকাল তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

তিন কর্মকর্তা হলেন—বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এর মধ্যে নওশাদ মোস্তফাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বরিশাল অফিস, মাসুম বিল্লাহকে রংপুর ও গোলাম মোস্তফাকে বগুড়া অফিসে বদলি করা হয়েছে। সবাই নীল দলের নেতা হিসেবে পরিচিত। নওশাদ মোস্তফা নীল দলের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় ২৪ ঘণ্টার মাথায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। 

 গভর্নর আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে সামাজিক মাধ্য বেশ সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলেছে তাকে সরানো প্রক্রিয়া সঠিক ছিলো না। 

তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিদায় সুখকর হয়নি। কর্মকর্তাদের বিক্ষোভ ও আল্টিমেটামের মধ্যে অফিস ছাড়েন তিনি। আজ বুধবার অফিস ছাড়ার পরপরই সরকার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেয়। নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

এ খবরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। একই সঙ্গে নিরাপত্তা বিভাগের পরিচালক ফারুক হাওলাদারকেও বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়