শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির

নির্বাচনী সফর কাভার করা সাংবাদিকদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আলাদা করে খোঁজ নিতে না পারায় দুঃখ প্রকাশও করেছেন তিনি। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন কথা লিখেছেন জামায়াত আমির নিজে।

ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত।

তিনি লিখেছেন, আপনাদের কঠোর পরিশ্রম আমি দেখেছি, আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুযোগ পেলে একটু বিশ্রাম নেওয়ার অনুরোধ। আগামীকাল সবার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।

 

  • সর্বশেষ