শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই: মির্জা আব্বাস (ভিডিও)

মনিরুল ইসলাম: বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার নাই- এমনটাই মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। 

মির্জা আব্বাস বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। বহু নেতাকর্মী জেলে ছিলেন। আমাদের দেশনেত্রী চিকিৎসা পাননি। তাকে স্লো পয়জনিং হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।’

অনেক ত্যাগের মাধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষা করেছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একযোগে ১২ তারিখ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। ভোটের অধিকার সবার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, এই সরকারের মধ্যে কিছু কিছু লোক রয়েছে, যারা এখনো আওয়ামী লীগের কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক আর চায় বিএনপি নির্বাচনে না জিতুক।

বিদেশে থেকে বসে বসে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সাহস থাকলে দেশে আসো। আবার তাদেরই ছেলে পেলে এখন ঢাকায় বসে নানা কথা বলছে। বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য। আগামীতে কি করবো সেইগুলা বলো। গীবত করার তো দরকার নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়