শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:১২ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন, প্রশ্ন পরওয়ারের

নির্বাচনী সহিংসতা নিয়ে বিএনপিকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমিরের বক্তব্যকে উদ্ধৃত করে বলেছেন, আপনারা এখনই মাথা গরম করবেন না। মাঘ মাসে যদি মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কী করবেন?

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী উঠান বৈঠক ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেরপুরের একটি ঘটনার কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেরপুরের শ্রীবরদীতে বিএনপি প্রার্থীর সমর্থকরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। নির্বাচনী সহিংসতায় জামায়াতে ইসলামীর একজন নেতা শহীদ হয়েছেন।’ তিনি মন্তব্য করেন, ‘অনুষ্ঠানে আসবে পরে, বসবে সামনে, এসব কারা করে, তা দেশের মানুষ জানে।’ 

সরকার প্রধান, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে জামায়াত নেতা বলেন, ‘এই ঘটনার যদি আর কোনো পুনরাবৃত্তি ঘটে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে কি না, সেটি প্রশ্নবিদ্ধ হবে। এই হানাহানি যদি শুরু হয়ে যায়, আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না।’
 
হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করবেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ