শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন গেলেও জনগণের অধিকার হরণ হতে দেবো না: জামায়াত আমির

প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন, তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে পেট্রো বাংলার সামনে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, চাঁদার কারণে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়ে চারগুণ। আর কৃষক ন্যায্যমূল্য পায় না, সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। চাঁদাবাজি করবো না কাউকে করতেও দিবো না।

দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, অনন্ত তিনটা মন্ত্রণালয় দুর্নীতি থেকে বেঁচে যাক, সেই কারণে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেনি জামায়াত নেতারা।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন ভরা মাঘ মাস, এখনই মাথা এত গরম হলে চৈত্র মাসে কী হবে? গায়ের জোরে কিছু করা যাবে না।

কাওরান বাজারের সমাবেশের পর বিকালে মিরপুরে এবং বনানী মাঠে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন জামায়াতের আমির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়