শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগে বাস থেকে নামেন, দেশকে চেনেন, তারেক রহমানকে আসিফ মাহমুদ (ভিডিও)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তারা নাকি ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করবেন, অথচ কুমিল্লায় ২০০০ সাল থেকেই ইপিজেড রয়েছে সেটাই তি‌নি জা‌নেন না। আপনি ১৭ বছর লন্ডনে ছিলেন। আগে বাসের ভেতর থেকে নামেন, বাংলাদেশের অলিগলি রাস্তাঘাট হেঁটে দেখেন, বাংলাদেশকে আগে চেনেন।’

আজ বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট চত্বরে এনসিপির আয়োজনে সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ‘স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে—এই প্রশ্নও এখন মানুষের মুখে মুখে।’ তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদের গত ১৭ বছরের নিপীড়ন দেখেছি। আবার গত ১৭ মাসে বাংলাদেশের মানুষ আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ সব ধরনের অন্যায় করেছে। কিন্তু ক্ষমতায় না থেকেও গত ১৭ মাসে একটি দল জনগণকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এ কারণেই জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই অভিজ্ঞতা প্রত্যাখ্যান করতে হবে।’

advertisement

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তার একটি রূপরেখা পাওয়া যাবে বলে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, ‘বিগত ১৭ বছরের নিপীড়নের অভিজ্ঞতা এবং গত ১৭ মাসের বাস্তবতা থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানির মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে। সেই একই পথে কেউ হাঁটলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। এমনকি আগামী নির্বাচনেও তারা ভূমিধ্বস পরাজয় বরণ করবে।’

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন সময়ে কুমিল্লাকে বঞ্চিত করেছে। আমরা নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সময়ে অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।’

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘কুমিল্লার ওপর তার (শেখ হাসিনা) বিশেষ কষ্ট ছিল, যার ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল।’ তবে নিজের দায়িত্বকালীন সময়ে উন্নয়ন কাজ হাতে নেওয়ার দাবিও করেন তিনি।

তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করা হবে না, বরং কাজের সুযোগ সৃষ্টি করা হবে।’

পথসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

 

  • সর্বশেষ