শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সামনে, গুগল সার্চে শীর্ষে কোন দল?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

এ বছর নির্বাচনকে সামনে রেখে অফলাইনের পাশাপাশি জোর প্রচারণা চলছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বিভিন্ন দলের বিষয়ে জানতে সার্চ করে থাকে গুগলে। মনে কোনও প্রশ্ন জমা হলে বা কিছু অনুসন্ধান করতে ভরসা গুগল। এক ক্লিকেই হাতের মুঠোয় চলে আসে সব।

কোনও দেশের মানুষ ইন্টারনেটে কোন জিনিস নিয়ে সবচেয়ে বেশি খোঁজখবর চালাচ্ছেন, তা জানতে ‘গুগল ট্রেন্ডস’ ব্যবহার করা হয়। গুগল ট্রেন্ডসের বিচারে একটি শব্দ যত বেশি খোঁজা হবে, ততই সেটি ট্রেন্ডিং তালিকার ওপরের দিকে স্থান পাবে।

সেই ট্রেন্ডে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রচারণা শুরুর (২২ জানুয়ারি) পর থেকে আজ সোমবার (২৬ জানুয়ারি) পর্যন্ত কোন দল এগিয়ে আছে। বিএনপি, জামায়াত, এনসিপি না অন্য কোনো দল। 

Advertisement

গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা চারটি রাজনৈতিক দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, islami andolon, islami andolan bangladesh, হাতপাখা, চরমোনাই ইত্যাদি কিওয়ার্ড লিখে ব্যবহারকারীরা সার্চ করেছেন গুগলে। এই সময়ের মধ্যে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৪ শতাংশ ব্যবহারকারীর।

তৃতীয় অবস্থানে গুগল ট্রেন্ডসে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ncp, এনসিপি, ncp bangladesh, ncp full form, ncp logo, ncp candidates, জাতীয় নাগরিক পাটি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করে গুগলে দলটির বিষয়ে খোঁজা হয়েছে। দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ১১ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গুগলে জামাত, জামায়াতের, jamaat, জামায়াতে ইসলামী, jamaat islami, jamaat e islami ইত্যাদি কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন ব্যবহারকারীরা। গুগল ট্রেন্ডসে জামায়াতে ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৪৫ শতাংশ।

গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপি, bnp, বিএনপির, বি এন পি, তারেক রহমান, bnp bangladesh, বিএনপি জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আরও অন্যান্য কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে সার্চ করা হয় গুগলে। এ সময়ের মধ্যে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৬৭ শতাংশ।

অন্যদিকে সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যায়ও এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজটিতে রয়েছে ৩ মিলিয়ন ফলোয়ার।

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পেজটিতে রয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ফলোয়ার।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার। গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৯৯ হাজার ৮০০ ফলোয়ার রয়েছে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ