শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ রাত
আপডেট : ০১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউ পর্যবেক্ষক দলের কাছে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণার কাজে লাগানোর অভিযোগ তোলেন।

সোমবার ইইউ পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলের কাছে এসব অভিযোগ তোলেন তিনি।

পর্যবেক্ষক টিম থেকে ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চাওয়া হয় হয়, তরুণ প্রার্থী হিসেবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা?

উত্তরে পাটওয়ারী জানান, কিছু দিন আগে নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়।

কারা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারিনি।

এ সময় তিনি শহীদ শরীফ ওসমান হাদি তার প্রচারণার সময়ও একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন বলে জানান।

পর্যবেক্ষক দলের এক প্রশ্নের জবাবে পাটওয়ারী অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের ভরসা নেই। তারা শেখ হাসিনার আমলে করা পদ্ধতিতে চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ক্ষমতা ও টাকার প্রতি একপেশে।

এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করেন পাটওয়ারী। তিনি বলেন, দুটি সরকারি সংস্থা তাদের কর্মকর্তাদের মির্জা আব্বাসের র‍্যালিতে যেতে বাধ্য করছে। উৎস:
বিডি-প্রতিদিন ও সময়ের আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়