শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমি ৮৬ দিন ডিবির রিমান্ডে ছিলাম,  তার পরও বলছি  প্রতিহিংসার রাজনীতি চাই না : হাবিব

মনিরুল ইসলাম : ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ঢাকা-৯ আসনের সমস্যা তুলে ধরে বলেন, এই এলাকায় রাস্তা নেই, ব্রিজ নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, গ্যাস নেই, পানি নেই, জলাবদ্ধতা রয়েছে। আমরা কি সিটি করপোরেশনের নাগরিক নই? আমাদের কি এসব পাওয়ার অধিকার নেই? আমাকে যদি কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধানের জন্য কাজ করব।

তিনি বলেন,  প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-৯-এর উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই আমার মূল লক্ষ্য।

আজ রোববার  রাজধানীর খিলগাঁও থানা ৭৫ নম্বর ওয়ার্ড নাকদার পারে নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি এলাকার সন্তান হিসেবে এবং আপনাদের ঘরের ছেলে হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই এলাকার প্রতিটি অলিগলিতে আমি বিচরণ করেছি। অনেকের সঙ্গে রাজনৈতিক, অনেকের সঙ্গে ব্যক্তিগত এবং অনেকের সঙ্গে সামাজিক সম্পর্ক রয়েছে। সেই ভালোবাসার দাবি নিয়েই আপনাদের সামনে এসেছি।

advertisement

তিনি বলেন, আমি ৩৮ বছর রাজনীতি করছি। আপনারা জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। যদি হয়ে থাকে, আমি আপনাদের ভোট চাই না। কিন্তু যদি না হয়ে থাকে, তাহলে আপনাদের ঘরের সন্তান হিসেবে ভোট দাবি করতে পারি।

দলের ভেতরে শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, আমার দলের কোনো নেতাকর্মী খারাপ কাজ করলে দল তাকে ছাড় দেবে না। স্বল্পমেয়াদে কেউ সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে খারাপ কাজের ভবিষ্যৎ নেই।

আমার দলের কেউ যদি অন্যায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে দল। এবং এই এলাকার কেউ যদি আপনাদের ডিস্টার্ব করে তার ব্যবস্থা আমি করব।

নিজের ওপর নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমি ৮৬ দিন ডিবির রিমান্ডে ছিলাম, শতাধিক মামলা ছিল, সাতবার কারাগারে গিয়েছি। তার পরও বলছি আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

  • সর্বশেষ