শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা বন্ধু খুঁজবে, প্রভু নয়: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা বিদেশে বন্ধু খুঁজবে, কিন্তু কোনো প্রভু মানবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোট কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতভাবেই পাবে এবং মধ্যস্বত্বভোগীরা আর কৃষকের কপালে ভাগ বসাতে পারবে না। কৃষিপণ্য সংরক্ষণের অভাবে কৃষকরা বাধ্য হয়ে কম দামে পণ্য বিক্রি করে দেন। ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন এলাকায় আধুনিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে, যেন কৃষক তাড়াহুড়ো না করে ন্যায্যমূল্য পেতে পারেন। এতে সারাবছর দেশবাসী পুষ্টিকর ফল ও খাদ্য পাবে।

জামায়াত আমির বলেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রতিটি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। উন্নয়নের সুফল সবার ঘরে পৌঁছে দিতে বৈষম্যহীন নীতি অনুসরণ করা হবে এবং যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল, তাদের অধিকার সবার আগে নিশ্চিত করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, এবার শুধু জামায়াতে ইসলামী নয়, বরং দেশের মুক্তিকামী মানুষের ১০ দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ঐক্যবদ্ধ জাতি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায় জামায়াত।

তিনি আরও বলেন, সরকার পরিচালনায় তিনটি শর্ত মানতে হবে- কোনো দুর্নীতি করা যাবে না এবং দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া যাবে না; গরিব-ধনী, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে; পাশাপাশি দীর্ঘদিনের দুঃশাসন ও বৈষম্যমূলক রাজনীতির অবসান ঘটাতে হবে।

সংস্কারের প্রস্তাবগুলো গণভোটের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণকে সেই সংস্কারের পক্ষে রায় দিতে হবে। দলের শাসন নয়, জনগণের শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

উত্তরবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে শিল্প ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটানো হবে, যেন এখানকার পণ্য দেশে-বিদেশে সহজে পৌঁছাতে পারে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়