শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট জালিয়াতি বা কারচুপির চিন্তাও করবেন না”—দিনাজপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ওই দিবো এই দিবো, বিশেষ কোনো সুবিধা দেবো, এটা বলার অধিকার আমাদের নাই। আমরা যদি ইনসাফভিত্তিক ব্যবস্থা ফিরিয়ে দিতে পারি তাহলে এদেশে আর না খেয়ে মানুষ কষ্ট করবে না। গাছ তলায় ঘুমাবে না। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা আলোর দরজা খুলতে চাই। আলোকিত বাংলাদেশ গড়‌তে চাই।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দিনাজপুর গোরে শহীদ বড় মাঠে জামায়াতের আমির নির্বাচনী জনসভায় যোগ দেয়। এর আগে, দিনাজপু‌রের ১৩টি উপজেলা থেকে নেতাকর্মীসহ স্থানীয়রা দ‌লে দ‌লে সমা‌বেত হয়।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, সকল দলের প্রতি আহ্বান রে‌খে বল‌বো, আমাদের এই পরিবেশ উচ্চমূল্যে কেনা। তাই শহীদদের প্রতি সম্মান রাখবেন। কোনো সন্ত্রাস-চাঁদাবাজি করবেন না। এছাড়াও ভোট জালিয়াতি বা কারচুপি করার চিন্তাও করবেন না। সরকার প্রশাসনে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা দায়িত্ব নি‌য়ে নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করবেন।

জামায়াতের আমির আরও বলেন, ওই বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে সকল ধর্মবর্ণ‌ে‌র সবাই একই বাগানে মিলেমিশে বসবাস করবো। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশের মাটিতে শাস্তি দেওয়া হবে।

জনসভা শেষভাগে দিনাজপুর ছয় আসনের জামায়াতসহ ১০ দলীয় মনোনীত প্রার্থীদের জনগণ ও নেতাকর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।

 

  • সর্বশেষ