শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০১:০৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও)

মনিরুল ইসলাম: সারাদেশে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে জামায়াতে ইসলামী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

‎বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ডের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এটি স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। আমরা এ বিষয়ে তথ্য-প্রমাণসহ নির্বাচন কমিশনে একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছি।’
‎
‎বিএনপি নেতাদের আশঙ্কা, ডিজিটাল পেমেন্ট গেটওয়ের তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা বা কারচুপির কোনো বিশেষ নীল নকশা থাকতে পারে।
‎
এ সময় ‎পোস্টাল ব্যালট নিয়ে ক্ষোভ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বৈঠকে আলোচিত অন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল প্রবাসী ও অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট।’ মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘বিদেশের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে দলীয় প্রতীকের বিন্যাস সঠিকভাবে করা হয়নি। ব্যালটে ধানের শীষ প্রতীককে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মনে হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে। কমিশন এক্ষেত্রে পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে।’
‎
‎তিনি আরও দাবি করেন, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের ক্ষেত্রে যেন অবশ্যই প্রতীক বরাদ্দের পর ব্যালট সরবরাহ করা হয়। ‎এ সময় বিএনপি মহাসচিব নির্বাচন কমিশনকে আরও নিরপেক্ষ এবং কঠোর হওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু মাঠ পর্যায়ে যেভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং কমিশন যেভাবে নির্লিপ্ত থাকছে, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় দেখা দিচ্ছে। আমরা আশা করি, কমিশন আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবে।’

  • সর্বশেষ