শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার দিল্লির প্রেসক্লাবে মানবাধিকার সংগঠনের ব্যানারে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন!

ভারতের রাজধানী দিল্লির জাতীয় প্রেস ক্লাবে এক বিশেষ সংবাদ সম্মেলন করবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তার সঙ্গে থাকবেন আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদার।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় একটি পিআর সংস্থার মাধ্যমে দিল্লির সাংবাদিকদের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের ‘রাজনৈতিক অস্থিরতা’ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ওএএইচসিএইচআর) রিপোর্টের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেই এই সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছে।

যদি শেষ মুহূর্তে কোনও বাধা না পড়ে, এটি হবে গত দেড় বছরের মধ্যে ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোনও সিনিয়র নেতার প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন। ২০২৪ সালের আগস্টের পর থেকে শুধু দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা নয়, দলের ছোট-বড় অসংখ্য নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। তবে এই সময় পর্যন্ত কোনওকেই ‘হোস্ট কান্ট্রি’ হিসেবে ভারতের মাটিতে প্রকাশ্যভাবে সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়নি।

গত বছরও দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে কিছু নেতার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি তোলায় সেটি বাতিল করতে হয়েছে। তখন অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, এই নেতারা পর্যটক বা বাণিজ্যিক ভিসায় ভারতে অবস্থান করছেন, তাই প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব নয়।

তবে হাছান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। বর্তমানে তিনি ইউরোপের বেলজিয়ামে অবস্থান করছেন এবং বিভিন্ন দেশে সফরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এজন্য ধারণা করা হচ্ছে, ভারতে সরাসরি কোনও দায় না থাকায় তাকে দিল্লির প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে। নিঝুম মজুমদারও লন্ডন-প্রবাসী হওয়ায় একই নিয়ম প্রযোজ্য।

শেখ হাসিনা অংশগ্রহণ করছেন না এবং ভারতে থাকা অন্য সিনিয়র নেতাদের—যেমন আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক বা বাহাউদ্দিন নাসিম—কেউ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন না বলে জানা গেছে। সূত্র: ঢাকা ওয়াচ

  • সর্বশেষ