শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ৬টিসহ যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) ৩০ আসনে প্রার্থী দিবে। তবে আপাতত দলটির ২৭ আসনের তালিকা দিয়েছে ১১ দলীয় জোট।

তালিকা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি–এনসিপিকে মোট ২৭ আসনে প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সীগঞ্জ-২ এবং ঢাকা মহানগরের একাধিক আসন (ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০)।

এছাড়াও রয়েছে গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাক্ষ্মনবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ