শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘এক বাক্সে’ ভোট দেওয়ার কৌশল নিয়ে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বাকি ৪৭টি আসনের প্রার্থী তালিকা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 

জোটের শরিকদের পক্ষে আসনের তালিকা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। 


ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন। এছাড়া অন্যান্য শরিকের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলামী পার্টি ২টি আসন পেয়েছে।

আসন বণ্টনে অন্যতম আলোচিত বিষয় ছিল পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসন। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই আসনে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থী হওয়ার কথা থাকলেও তিনি জোটের বৃহত্তর স্বার্থে সারজিস আলমকে সমর্থন জানিয়েছেন। 

আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে যোগ দেয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান ব্যাখ্যা করতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। 

প্রাথমিক তালিকায় খেলাফত আন্দোলন ও জাগপার নাম না থাকলেও ডা. তাহের জানিয়েছেন, খেলাফত আন্দোলনের বিষয়ে আলোচনা চলছে এবং পরবর্তীতে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এছাড়া জাগপা নেতা রাশেদ প্রধান জোটের প্রার্থীদের পক্ষে মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল হক চান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১১ দলীয় জোটভুক্ত ১০টি দলের শীর্ষ নেতারা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়