শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মহসিন কবির

বিএনপির মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা

মহসিন কবির: বিএনপির মনোনয়ন নিয়ে সামাজিক মাধ্যমসহ মূলধারার গণমাধ্যমে আলোচনা-সমালোচনা ব্যাপক হচ্ছে। মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ করছেন। বেশি আলোচনা হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মনোনয়ন না পাওয়া নিয়ে। অনেকেই বলছেন জীবন বাজি রেখে তিনি দলের জন্য কাজ করে গেছেন। দিনের পর দিন পার্টির অফিসে রাত কাটিয়েছেন। তাকে মনোনয়ন দেয়া উচিৎ ছিলো। 

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও এবার মনোনয়ন পাননি। তিনশ'টি সংসদীয় আসনের মধ্যে ৬৩টি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। সমালোচকরা আশা করছেন মনোনয়ন বঞ্চিতরা মূল্যালন পারেন। 

ফয়সাল আহমেদ নামে একজন ফেসকুকে লিখছেন, জোটের কারণে এবার আওয়ামী লীগের মতন বিএনপির কপাল পুড়তে যাচ্ছে। পি এম শোহেদুল ইসলাম নামে একজন ফেসকুকে লিখছেন, আমার মতে সেলিনা রহমানকে দেওয়া উচিত। তারিকুল ইসলাম নামে একজন ফেসকুকে লিখছেন, এরা সবাই অযোগ্য। 

লিটন হায়দার নামে একজন ফেসকুকে লিখছেন, সোহেল ভাইয়ের এমপি পদ লাগে না। সোহেল ভাই এমপি'র চেয়েও ক্ষমতাধর। কারণ উনার আদর্শ কারো দিয়ে বিচার করা যাবে না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশ আসনের মধ্যে দুইশ ৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (৩ নভেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র ও হেভিওয়েট নেতা মনোনয়ন ।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নাম নেই তালিকায়।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও বাদ পড়েছেন তালিকা থেকে। আলোচনায় থাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নামও দেখা যায়নি এই তালিকায়।

ঢাকা-১০ আসনে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও এবার বাদ পড়েছে। একইভাবে মাগুরার একটি আসনে মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও তালিকায় স্থান পাননি।

দলীয় সূত্র জানায়, একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতির কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবার মনোনয়ন পাননি। যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা প্রয়াত হয়েছেন, সেসব এলাকায় তাদের পরিবার থেকে কয়েকজনকে এবার দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়