শিরোনাম
◈ মৃত্যুদণ্ডের বিধানেও কমছে না ‘পাগল করা’ মাদকের বিস্তার ◈ সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার ◈ ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রশংসা, ওয়াশিংটনে বিক্ষোভের মুখে নেতানিয়াহু ◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ ◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি ◈ পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন ◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয় ◈ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার বিএনপির মনোনয়ন স্থগিত

মনিরুল ইসলাম : মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জাননো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

প্রসঙ্গত, সোমবার মাদারীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করে বিএনপি। এর প্রতিবাদে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা। তারা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়েও দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়