শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির প্রার্থী তালিকায় নেই দুই হেভিওয়েটের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির দুই হেভিওয়েট নেতার।

এর মধ্যে ঢাকা-১২ আসনে সাবেক যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল কেন্দ্রের সবুজ সংকেত পাবেন বলে ধরে নেওয়া হয়েছিল। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বেছে নিয়েছে বিএনপি।

অন্যদিকে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালও প্রার্থী তালিকায় জায়গা পাননি। সেই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুকে সবুজ সংকেত দিয়েছে দলটি।

এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রুমিন ফারহানাসহ বিএনপির আরও বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আসেনি ঘোষিত প্রার্থী তালিকায়।

তবে নির্বাচনের আগে তালিকায় আরও সংযোজন-বিয়োজন হতে পারে বলে দলসূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়