শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ থেকে ভারত থেকে শিক্ষা নিতে পারে: হাসনাত আব্দুল্লাহ

ভারত সংখ্যালঘু অধিকার সুরক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই দেশে সম্প্রীতি গড়ে তোলা হবে। শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলব।

ভারত বাংলাদেশে এসে শিখতে পারে যে কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়।’

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

হাসনাত  আব্দুদুল্লাহ আরো বলেন, ‘হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাঁবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিলেন। তিনি ইসলামপন্থীদের এ দেশে ঊনমানুষ বানিয়ে রেখেছিলেন।

শুধু তা-ই নয়, তিনি ভারতীয় গণমাধ্যমের সাহায্যে দেশে অপসংস্কৃতির চাষাবাদ করেছেন।’

  • সর্বশেষ