শিরোনাম
◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই তাদের দল প্রায় ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেবে। প্রার্থীরা যাতে দ্রুত নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারেন, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী নভেম্বরের মধ্যেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে তারা আশা করছেন।

শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকে ভোটে লড়ার বাধ্যবাধকতা সংক্রান্ত আরপিও (জনপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের সঙ্গে বিএনপি একমত নয়।

তার মতে, এই সংশোধনী ছোট রাজনৈতিক দলগুলোকে জোটবদ্ধ হতে নিরুৎসাহিত করবে। তিনি অভিযোগ করেন, সংশোধিত আরপিও একতরফাভাবে পাস করা হয়েছে। এর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও পুনর্বিবেচনার আহ্বান জানান।

জোট গঠনের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপি বর্তমানে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এনসিপির সঙ্গে তাদের রাজনৈতিক যোগাযোগ চলছে, তবে জোট চূড়ান্ত হবে কি না—তা এখনই নিশ্চিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়