শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০১:৩৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার

যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার বেশকিছু শারী‌রিক পরীক্ষা-নিরীক্ষা বৃহস্প‌তিবার (৯ জানুয়ারি) সম্পন্ন হ‌য়েছে। ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থে‌কে আসা রান্না করা খাবার হাসপাতালে খাচ্ছেন তি‌নি।

চি‌কিৎসক সূত্রে জানা গে‌ছে, সব পরীক্ষা-নির‌ীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চি‌কিৎসকদের সঙ্গে পরামর্শ করে খালেদা জিয়ার চি‌কিৎসা শুরু হ‌বে।

শারী‌রিক অবস্থার কিছুটা উন্ন‌তি হলে লন্ডনের কিংস্টনে তারেক রহমানের বাসায় ‌নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। তখন বাসায় রে‌খেই চি‌কিৎসক‌দের তত্ত্বাবধানে তার চি‌কিৎসা চল‌বে।

এদিন স্ত্রী ডা. জোবাইদা রহমানকে নিয়ে মা‌ খালেদা জিয়াকে দেখ‌তে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা দীর্ঘসময় হাসপাতা‌লে খালেদা জিয়ার শয‌্যা পা‌শে অবস্থান ক‌রেন।

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চি‌কিৎসক ডা. এ জেড এম জা‌হিদ হোসেন এদিন স্থানীয় সময় সন্ধ‌্যায় সাংবা‌দিক‌দের সঙ্গে কথা বলেন।

তি‌নি জানান, আ‌রও দুই দি‌নের ম‌ধ্যে খালেদা জিয়ার সব টে‌স্টের রি‌পোর্ট ডাক্তার‌দের হা‌তে পৌঁছাবে। এখ‌নও বড়‌দি‌নের পর নতুন বছ‌রের ছু‌টি‌তে র‌য়েছেন বেশ ক‌য়েকজন বিশেষজ্ঞ চি‌কিৎসক। তারাও ছুটি শে‌ষে খালেদা জিয়া‌কে দেখ‌বেন। লন্ডনে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শ‌র্মিলা রহমান ও তিন নাত‌নির সঙ্গ পে‌য়ে খালেদা জিয়ার একাকীত্ব অনেকটা কে‌টে গে‌ছে ব‌লেও মন্তব‌্য ক‌রেন ডা. এ জেড এম জা‌হিদ হোসেন।

উল্লেখ্য. ‘দ্য লন্ডন ক্লিনিক’–এর ডাক্তার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ