শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার ◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত ◈ ‘সবাই ফাউল করতে নামলে নির্বাচন পরিচালনা কঠিন’, রাজনৈতিক দলগুলোকে সিইসির বার্তা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০১:৫৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সত্যিকারের নেত্রী হলে আপনার ভারতীয় শাড়ী পোড়ান, প্রধানমন্ত্রীকে রিজভী 

রিয়াদ হাসান: [২] প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনি যদি সত্যিকারের এ দেশের নেত্রী হয়ে থাকেন, এ দেশের কলকারখানা প্রমোট করেন। আজকে যে অর্থনীতিক আগ্রাসন চালাচ্ছে, সেটাকে রুখতে হলে , আপনি আপনার শাড়ী পুড়ে দেন। সেটি পোড়াচ্ছেন না কেন?

[৩] মঙ্গলবার (২ এপ্রিল) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি।

[৪] রিজভী বলেন, বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র, পুলিশি পরিবেষ্ঠিত রাষ্ট্র। এ দেশে গণমাধ্যমও আছে সেই সাথে বাকশালও আছে ভিন্ন ভাবে। আমার দেশ, দিগন্ত টিভি,  ইসলামিক টিভি ও দিনকাল বন্ধ করেছে এই সরকার। বিরোধী কণ্ঠ রোধ করতে বাকশালের মতো কাজ করছে এই সরকার। অনেক মিডিয়া থাকলেও সত্য, ন্যায় সঙ্গত কথা বলা, শেখ হাসিনার অর্থ লুট এগুলো বলতে গেলেই আপনি নিরুদ্দেশ, না হয় আজীবনের জন্য কারাগারে থাকতে হবে। 

[৫] রাজনৈতিক স্বাধীনতা হরণ করতে হলে আগে তার সাংস্কৃতিক কালচার হরণ করলে হবে এমন মন্তব্য করে তিনি বলেন, দেশে পার্শ্ববর্তী  দেশের সিনেমা দিয়ে সাংস্কৃতিক আগ্রাসনের ছড়িয়ে পড়ছে। এটি অত্যন্ত ক্যালকুলেট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন।

[৬] বিএনপির এই নেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা ভারতীয় পণ্য বর্জন দেখি। তখন আমাদের সহমত জন্মায়। সেটিতে প্রধানমন্ত্রী রিয়েক্ট করে , রিয়েক্ট তো করবেনই, প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বাধীনতা জমা দিয়েছেন, জিম্মি করে দিয়েছেন পার্শ্ববর্তী দেশের কাছে।

[৭] বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, প্রচারদলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহ সভাপতি আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, আসাদুজ্জামান আকাশ, সহ সাংগঠনিক ও যুক্তরাজ্য প্রচারদলের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এসবি২

  • সর্বশেষ