শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩, ০৩:২৩ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২৩, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াজ, ফেরদৌস ও শাকিল খান : সালমান শাহ পরবর্তী তিন তারকা

রহমান মতি: নব্বই দশকের একটা ক্রান্তিকালে রিয়াজ, ফেরদৌস ও শাকিল খানÑ এই তিন গুরুত্বপূর্ণ নায়কের আবির্ভাব ঘটেছিল। অমর নায়ক সালমান শাহর অকাল মৃত্যুর পরে একটা শূন্যতার সময়ে তাদের আবির্ভাব ঘটেছিল। যদিও রিয়াজ সালমানের সঙ্গে ‘প্রিয়জন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। ‘তুমি শুধু তুমি’ ছবির মহরতও করেছিলেন একসঙ্গে। ফেরদৌস সালমানের অসমাপ্ত ছবি ‘বুকের ভিতর আগুন’-এ অভিনয় করেছিলেন। সেদিক থেকে রিয়াজ ও ফেরদৌস সালমানের সঙ্গে একটা সম্পর্কে বেঁধে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। শাকিল এসেছেন তার মতো করে। আশ্চর্যের বিষয় তখন শাকিলের মধ্যেই সালমানের ফেস অনেকে মেলাত এবং মিলেও যায় অনেকটাই। সেটা অন্য বিষয়। 

[১] কাজের কথা বললে রিয়াজ নিঃসন্দেহে এ তিনজনের মধ্যে প্রথম অবস্থানে। রিয়াজের ছবির ভেরিয়েশন ও অভিনয় দক্ষতা তাকে সে জায়গাটা দিয়েছে। সব ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন। বিনয়ী, হ্যান্ডসাম ও ব্যক্তিত্ববান। সব ধরনের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আছে। তাঁর ‘হাজার বছর ধরে’, ‘দুই দুয়ারী’ যেমন দর্শক ভুলবে না, ভুলবে না ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘ভালোবাসা কারে কয়’, ‘মাটির ফুল’। 

[২] ফেরদৌস দ্বিতীয় অবস্থানে থাকবে। তার গুডলুকিং এবং ভালো অভিনয় দক্ষতা সহজাত। অ্যাকশনে ফিট না। এটা বাদে বাকি ভার্সনে অনেক কাজ করেছে। তার ‘হঠাৎ বৃষ্টি’, ‘সবার উপরে প্রেম’, ‘খাইরুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘কাল সকালে’, ‘প্রেমের জ্বালা’, ‘ঘরজামাই’ এগুলো যেমন বাণিজ্যিক ছবির দক্ষতা তুলে ধরে অফট্র্যাকে ‘আয়না’, ‘চন্দ্রকথা’, ‘মেহেরনেগার’, ‘রাক্ষুসী’, ‘কুসুম কুসুম প্রেম’ এগুলোতেও অসাধারণ। ফেরদৌসের জন্য আফসোস হচ্ছে, অনেককিছু দেওয়ার ছিল আরও। 

[৩] শাকিল অল্প সময়ে বাণিজ্যিক ছবির জন্য যা দিয়েছে তার বিপুল সম্ভাবনাকে ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারেনি। সে নিজেই চলে গেছে ইন্ডাস্ট্রি থেকে তারপরেও তাকে ফেরানোর জন্য উদ্যোগী হওয়া উচিত ছিল। আমরা একজন দারুণ নায়ককে অসময়ে হারিয়েছি। প্রথমদিকে রিয়াজের চেয়ে শাকিলের জনপ্রিয়তাই বেশি ছিল। শাকিল তার স্কিল ডেলেলপের আগেই চলে গেছে। ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘বলো না ভালোবাসি’, ‘সাথী তুমি কার’, ‘দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘অবুঝ মনের ভালোবাসা, অগ্নিস্বাক্ষী, মা যখন বিচারক’ এমন দারুণ সব বাণিজ্যিক ছবির প্রমিজিং হিরো ছিল সে। শাকিলের জন্য খারাপ লাগে আজও। নব্বই দশকের শেষে এসে ২০০০ পরবর্তী সময়ে তারা তাদের প্রতিভা দেখিয়েছে। তাদের আগমনটা যে সময়ে তখন অশ্লীলতা ছিলো। এর ভেতরেও তারা তাদের ভালো কাজগুলো করে গেছে। ওই ক্রান্তিকালে এই তিনজন নায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়