শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০৬ অনুচ্ছেদ ‘বেড়াজাল’, স্থায়ী সমাধান বিশেষ সাংবিধানিক আদেশ: অ্যাডভোকেট শিশির মনির

১০৬ অনুচ্ছেদকে সংবিধানের এক ধরনের ‘বেড়াজাল’ হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এটি থেকে বের হওয়ার একমাত্র স্থায়ী সমাধান হলো বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির লিখেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে। গণঅভ্যুত্থান বা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে। ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে। এটাই একমাত্র স্থায়ী সমাধান।

পোস্টে মন্তব্যকারীদের প্রশ্নের জবাবও দেন তিনি। মোহাম্মদ মাসুদুর রহমান নামে একজন প্রশ্ন করেন, সরকার না মানলে আমরা কোর্টে যেতে পারি কিনা?

জবাবে শিশির মনির স্পষ্ট করে জানান, না। এটা কোর্টের কাজ নয়।

তিনি ইঙ্গিত দেন, এ ধরনের বিষয় রাজনৈতিক ও সাংবিধানিক স্তরে সমাধানের বিষয়। আদালতের এখতিয়ার এখানে প্রযোজ্য নয়।

প্রসঙ্গত, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত নিতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে। তবে এটি বাধ্যতামূলক নয় এবং তা আদালতের রায় নয়, কেবল পরামর্শ।

শিশির মনিরের বক্তব্য মূলত এই অনুচ্ছেদের সীমাবদ্ধতা ও কার্যকারিতা ঘিরে। তার মতে, জনগণের ক্ষমতা ও অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য নতুন ধরনের সাংবিধানিক কাঠামো দরকার, যা ১০৬ অনুচ্ছেদের সীমার বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়