শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ১০:০৬ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাটছেই না তেলের সংকট

তেলের সংকট

মিনহাজুল আবেদীন: [২] রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারে শুধু সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর) ও শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পুষ্টি) কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। অন্যান্য কোম্পানির বোতলজাত সয়াবিন তেল এ বাজারে পাওয়া যাচ্ছে না। ডিবিসি টিভি  

[৩] শনিবার (১৪ মে) বিএনপি বাজার ঘুরে দুটি কোম্পানির ১ ও ৫ লিটার বোতলজাত তেল দেখা যায়। প্রতি লিটার ১৯৮ ও ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। জাগোনিউজ ২৪

[৪] বিএনপি বাজারের বিল্লাল স্টোরের মালিক মো. বিল্লাল হোসেন বলেন, সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। সব কোম্পানি তেল দিচ্ছে না। আমাদের এখানে শুধু তীর ও পুষ্টি কোম্পানি সয়াবিন তেল দিচ্ছে। অন্য কোম্পানিগুলো দেড় মাস ধরে কোনো তেল দিচ্ছে না। এসব কোম্পানি বাজারে অরাজকতা সৃষ্টি করছে।

[৫] খুচরা বাজার কর আসা রেজাউল করিম বলেন, কোম্পানিগুলো আবারো সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির জন্য নাটক করছে। সরকারের উচিত এসব কোম্পানির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া।

[৬] অন্যদিকে, মহাখালী কাঁচাবাজারে তীর ও বসুন্ধরা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। তবে দোকানগুলোতে পর্যাপ্ত তেল নেই। 

[৭] বিক্রেতারা জানান, অন্যান্য কোম্পানির কেউ বাজারে আসছেন না। রোজার ঈদের আগে-পরে সয়াবিন তেল একেবারেই ছিলো না। দেশ রূপান্তর 

[৮] মহাখালী আল্লাহর দান স্টোরের মালিক সজল মিয়া বলেন, সব কোম্পানির তেল পাওয়া যাচ্ছে না। আমরা চাহিদা মতো সয়াবিন তেল পাচ্ছি না।

[৯] এদিকে, গুলশান বাড্ডা লিংক রোডের গুদারাঘাট কাঁচাবাজারেও সয়াবিন তেলের সংকট দেখা যায়। বিক্রির জন্য পর্যাপ্ত সয়াবিন তেল মিলছে না বলে দাবি সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ