শিরোনাম
◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয়

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২২, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে আনন্দের বন্যা

মেডিকেল টেকনোলজিস্ট

সাজিয়া আক্তার: [২] মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের চাওয়া মেডিকেল টেকনোলজি কোর্স কারিকুলাম রিভিউ ও আপডেট করণ সম্পন্ন করা হয়েছে।

[৩] মেডিকেল টেকনোলজি (ডিপ্লোমা) কোর্স ৪ বছরে উন্নীত করায় মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

[৪] মেডিকেল টেকনোলজিস্টদের কোর্স কারিকুলাম নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত রুটিন ফাইল ওয়ার্ক নিয়ে সাংগঠনিকভাবে কাজ করেন মেডিকেল টেকনোলজিস্টদের অন্যতম পেশাজীবি সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি)।

[৫] বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সংগ্রামী সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, মেডিকেল টেকনোলজি কোর্স ৪ বছরের হওয়ায় মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি বিএমটিপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্পাদনা: খালিদ আহমেদ।  

  • সর্বশেষ