শিরোনাম
◈ গ্যাস সংকটে বন্ধের মুখে কারখানা: রফতানি ও কর্মসংস্থানে চরম বিপর্যয়ের আশঙ্কা ◈ কুড়িগ্রামে টানা ৭ দিনের লোডশেডিং, প্রশাসন বলছে ‘শাটডাউন’ ◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

টিপু মুনশি

শাহীন খন্দকার: [২] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বলেন, কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমবে। শুক্রবার রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৩] এসময়ে মন্ত্রী সবাইকে সৎ হওয়ার পরামর্শ দিয়ে, সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। আগামী দিনের নেতৃত্বে প্রমাণিত হবে আসল নেতার পরিচয়।

[৪] টিপু মুনশি আরও বলেন, আমরা কঠোরভাবে বাজার মনিটরিং করছি। তাই তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেওয়া হবে না। রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছোসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামণিক। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস।

[৫] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা স্বেচ্ছোসেবক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন লিটন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছোসেবক লীগের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়