শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে পলাতক ফ্যাসিস্টরা: শফিকুর রহমান

মনিরুল ইসলাম : ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশে আবারও নাশকতা, হামলা ও অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের শিল্পকারখানা ও রপ্তানি খাতকে পরিকল্পিতভাবে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে নাশকতা প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিকৌশল, গৃহীত পদক্ষেপ এবং দৃশ্যমান অগ্রগতির তথ্য সংসদে তুলে ধরতে হবে।

একই সঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে অতীতে কোনো চুক্তি সম্পাদিত হয়ে থাকলে তার বিস্তারিত তথ্য আগামী সংসদ অধিবেশনে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

আজ বুধবার ১৮ নভেম্বর রাতে জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পকারখানায় হামলা, অর্থনীতি, রপ্তানি খাত এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ঐক্যে ফাটল, নাশকতার সুযোগ

Advertisement

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে সারা দেশে পতিত ও পলাতক ফ্যাসিস্টদের দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনের আড়ালে লেদার ফ্যাক্টরি, সিরামিক কারখানা ও বিদ্যুৎ অফিসে হামলা এবং অগ্নিসংযোগ করা হচ্ছে।

এসব ঘটনার পেছনে তৃতীয় কোনো অপশক্তি কিংবা বহিরাগত দুষ্কৃতকারীদের উসকানি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ব্যাকপ্যাক নিয়ে মিছিলে ঢুকে পড়া ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন। তবে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সেসব পদক্ষেপের দৃশ্যমান অগ্রগতি কতটুকু এবং ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী—তা এখনো স্পষ্ট নয়। নাশকতা প্রতিরোধে সরকারের নীতি ও কৌশল জাতির সামনে পরিষ্কার করতে হবে।

 শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সংসদ

বর্তমান সংসদের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ মজলুম, ফ্যাসিবাদবিরোধী, সন্ত্রাসবিরোধী ও আধিপত্যবাদবিরোধী মানুষের প্রত্যাশার প্রতিফলন। অন্তত এক হাজার ৪০০ শহীদের রক্তের ওপর এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে অসংখ্য মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের শিকার হয়েছেন। তাঁদের অনেকেরই এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার স্বামী ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাঁর পরিবার, সহকর্মী, রাজনৈতিক দল ও বন্ধুবান্ধব কেউই তাঁর অবস্থান সম্পর্কে জানেন না।

এমন হাজারো পরিবার এখনো জানে না তাদের স্বজনেরা জীবিত আছেন, নাকি মারা গেছেন। এসব নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং অতীতের গুম-নির্যাতনের ঘটনার জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে বক্তব্যে তুলে ধরেন তিনি।

মাতারবাড়ি প্রকল্পের চুক্তি প্রকাশের দাবি

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে অতীতে কোনো চুক্তি সম্পাদিত হয়ে থাকলে তা সংসদে প্রকাশের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করতে হয় এবং রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপনের বিধান রয়েছে। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট চুক্তির ক্ষেত্রে সংসদের গোপন বৈঠকে উপস্থাপনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, অতীতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক চুক্তি সম্পাদিত হলেও সেগুলোর বিষয়বস্তু সম্পর্কে জনগণ জানতে পারেনি। এখন দেশে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এই সংসদে কোনো ধরনের লুকোচুরি থাকা উচিত নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে কোনো আলোচনা কিংবা নতুন চুক্তি হয়েছে কি না, তা নিয়ে এখনই প্রশ্ন তুলছেন না বলে জানান তিনি। তবে অতীতে এ প্রকল্পসংশ্লিষ্ট কোনো চুক্তি হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তার সব তথ্য প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।

সিন্ডিকেটের প্রভাব থেকে মুক্তির আহ্বান

দেশের বাজারব্যবস্থা, আমদানি, অভ্যন্তরীণ সরবরাহ ও রপ্তানি খাতেও সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সিন্ডিকেটের কারণে উৎপাদকরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। অন্যদিকে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের প্রধান রপ্তানি খাত অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে ঝুঁকির মুখে পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দেশের অর্থনীতি ও শিল্প খাতকে সুরক্ষা দিতে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে শিল্পকারখানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

সমাপনী বক্তব্যে চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি গণভোটের রায় এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

  • সর্বশেষ