শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে

নিজস্ব প্রতি‌বেদক : তুরস্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ১৫ নভেম্বর (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও কপ-৩১ সম্মেলন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তখন তিনি একথা বলেন। 

তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, এভিয়েশন এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিক কোনো জবাব দেননি এবং জানান যে এটি নিয়ে পরের ব্রিফিংয়ে কথা বলবেন।

  • সর্বশেষ