শিরোনাম
◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জোরালো নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি কেবল নিরীহ মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপই নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার অন্তরায়।

এই সংকটময় পরিস্থিতিতে সৌদি আরব সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থেকে পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে হুথিদের এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে ঢাকা।

  • সর্বশেষ