শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০১:৪৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীন ও ক্ষমতাবান গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সরকার সবার ঐকমত্যের ভিত্তিতে একটি স্বাধীন ও ক্ষমতাবান গণমাধ্যম কমিশন গঠনের কাজে হাত দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, যদি স্বাধীন ও ক্ষমতাবান গণমাধ্যম কমিশন তৈরি করা যায় এবং এ বিষয়ে আমাদের মাঝে ঐক্য তৈরি করা যায়, তাহলে পথচলার ক্ষেত্রে আমরা একটি সঠিক নেতৃত্ব পাবো। বাংলাদেশ সরকার গণমাধ্যমের উন্নয়নে এ যাত্রা শুরু করতে যাচ্ছে, তাতে অংশীদার হিসেবে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।

শুক্রবার (৮ মে) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) ২৫ বছরপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যম কমিশন গঠনে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি (গণমাধ্যম কমিশন) কীভাবে করতে পারি, সেজন্য তথ্য মন্ত্রণালয়ের যথেষ্ট পরামর্শ এবং তথ্য-উপাত্ত দরকার। সে লক্ষ্যে আমরা একটি পরামর্শক কমিটি করার কাজে হাত দিয়েছি। সে বিষয়েও আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আশা করছি, এমআরডিআই আয়োজিত দুইদিনের বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স আমাদের তথ্য মন্ত্রণালয়ের গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগে কাজে লাগবে।

সাংবাদিকতার ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের মতো দেশগুলোতে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করে; এটাই এতদিন আমরা জানতাম। কিন্তু এখন পরিবর্তিত ও রূপান্তরিত গণমাধ্যমের ব্যবস্থায় আরও অনেক নতুন চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। যারা প্রকৃত অর্থে স্বাধীন এবং ক্যাপাবল মাস মিডিয়ার জন্য কাজ করতে চান, তাদের সবাইকে এ চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে হবে। যৌথভাবে এ চ্যালেঞ্জ সম্পর্কে জানা এবং তা মোকাবিলায় নানা উদ্যোগ নিতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের উন্নয়নে সরকার যে কাজগুলো হাতে নিয়েছে, তা এমআরডিআইও করছে। এটা সরকারের গণমাধ্যম উন্নয়নের উদ্যোগে সহায়ক হবে। গণমাধ্যমের সব কাজের উদ্দেশ্যই জনগণকে ক্ষমতায়িত করা। এখন দেখতে হবে যে, শেষ পর্যন্ত এটি আসলেই জনগণকে এমপাওয়ার (ক্ষমতায়ন) করছে কি না।

মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক, লেখক ও ফিল্মমেকার জুলিয়ান শের, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলস উইক, পাকিস্তানের দ্য ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ দেশি-বিদেশি সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞরা।

এমআরডিআই-এর ২৫ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। একই সঙ্গে ডাটা জার্নালিজমের ওপর বিনামূল্যে অনলাইন কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

  • সর্বশেষ