শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো (ভিডিও)

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক ‘রহস্যময়’ আলোর দেখা মিলেছে। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার এবং মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে এই অদ্ভুত আলোক রশ্মি প্রত্যক্ষ করার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ঠিক ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎ এই আলোর উদয় হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আলোর স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিটের মতো। স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক জানান, "আমরা বন্ধুরা মিলে সৈকতে বসে ছিলাম। হঠাৎ আকাশে এক ভিন্নধর্মী আলো দেখতে পাই এবং দ্রুত তা ক্যামেরাবন্দি করি। এটি ঠিক কী ছিল, তা আমরা বুঝতে পারছি না।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোর ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভিনগ্রহের যান (UFO) বা উল্কাপাত হিসেবে বর্ণনা করছেন। আবার কেউ কেউ একে দূরপাল্লার মিসাইলের সঙ্গে তুলনা করেছেন।

একই সময়ে মাদারীপুর শহরের জজকোর্ট, মোস্তফাপুর এবং শিবচর থেকেও এই দৃশ্য দেখা গেছে। শিবচরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, হঠাৎ এই আলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আকাশে প্রায় ৫ মিনিট পর্যন্ত এই অদ্ভুত আলোর বিচরণ দেখা গিয়েছিল।

আকাশে এই রহস্যময় আলো নিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, এটি কোনো আবহাওয়াগত বিষয় নয়। তিনি উল্লেখ করেন, "ধারণা করা হচ্ছে এটি ভারতের জলসীমা বা উড়িষ্যা উপকূল থেকে কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষার ফল হতে পারে।"

এর আগেও ভারতের ‘অগ্নি’ সিরিজের মিসাইল পরীক্ষার সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশ থেকে এই ধরনের আলোকচ্ছটা দেখা গিয়েছিল। মিসাইল যখন বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছায়, তখন সূর্যাস্তের পরবর্তী আলো বা জ্বালানির দহনের ফলে এমন উজ্জ্বল রেখা তৈরি হয়।

 

  • সর্বশেষ