শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন ◈ পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সিলেটের পাথর কোয়ারি আংশিক চালুর পথে সরকার ◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৯:১৪ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া সিটি করপোরেশনসহ দেশে যুক্ত হলো ৫ নতুন উপজেলা

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বগুড়া সিটি করপোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।

বর্তমানে দেশের ৮টি বিভাগের অধীনে মোট ১২টি সিটি করপোরেশন রয়েছে। সর্বশেষ নতুন ১৩তম সিটি করপোরেশন বগুড়া সিটি করপোরেশন। সিটি করপোরেশন হলো– ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন।

এছাড়াও দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০। 

এর আগে, সর্বশেষ মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়