শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্যে তোলপাড়, কূটনৈতিক প্রতিবাদ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার ভাদেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাস্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পররাস্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে আজ বিকেল পাঁচটার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

জানা গেছে, এ মাসের মাঝামাঝি এবিপি লাইভে দেয়া হিমন্ত বিশ্ব শর্মার একটি সাক্ষাৎকার সরকারের নজরে এসেছে। ওই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।

ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে পররাস্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপাক্ষিক ইস্যুতে কোনো ধরনের তথ্যপ্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত। উৎস: চ্যানেল24

  • সর্বশেষ
  • জনপ্রিয়