শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী ও সংসদনেতা বলেছেন, ময়মনসিংহের কিছু অঞ্চলসহ তিনটি জেলায় প্রবল বর্ষণের কারণে মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে এসব এলাকায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের  সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  

তিনি বলেন, তিন দিন আগে আবহাওয়া প্রতিবেদনের ভিত্তিতে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনকে আগাম নির্দেশনা দিয়েছিলেন। সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিবেচনায় রেখে কী ধরনের পূর্বপ্রস্তুতি নেওয়া যায়, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে বলা হয়েছিল।

তিনি আরও জানান, আজ সকালে সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে প্রবল বর্ষণের কারণে ময়মনসিংহের কিছু এলাকাসহ এই তিন জেলায় মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কৃষকদের চিহ্নিত করে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা  করা হবে।

  • সর্বশেষ