শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের বিভ্রান্তি দূর করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সোমবার (২৭ এপ্রিল) সরকারের উচ্চপর্যায়ের সূত্র ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার মেয়াদ কমানো হয়নি, বরং পূর্বঘোষিত এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর সুরক্ষা পাবেন।

সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, বর্তমান সরকার ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ৬ মাস কমিয়ে দিয়েছে এবং আগামী ১০ আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এই তথ্যটি সঠিক নয়।

গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি নতুন প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৮০-আইন/২০২৬) জারি করা হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশটি (এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬) ‘অক্ষুণ্ণ রাখা’ হয়েছে। ১০ ফেব্রুয়ারির ওই আদেশে ড. ইউনূসকে তার ক্ষমতা হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।

Advertisement

২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬ অক্ষুণ্ণ রাখিয়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং, প্রযোজ্য ক্ষেত্রে, প্রধান উপদেষ্টা-কে তাহাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর অথবা পদত্যাগ করিবার তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে ৬ (ছয়) মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করিল।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, ২৩ এপ্রিলের এই আদেশের মাধ্যমে ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার সময়কাল কমানো হয়নি। মূলত ১০ ফেব্রুয়ারির আদেশে বর্ণিত ১ বছরের সুবিধাটি শুধুমাত্র ড. ইউনূসের ক্ষেত্রে কার্যকর থাকবে। আর নতুন আদেশে বর্ণিত ৬ মাসের নিরাপত্তার বিষয়টি পরবর্তী সময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হবেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আইনগত দিক বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী জানান, প্রজ্ঞাপনে যেহেতু পূর্বের আদেশ অক্ষুণ্ণ রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তাই ড. ইউনূসের বিশেষ নিরাপত্তা সুবিধা নিয়ে আইনি কোনো জটিলতা নেই। এটি মূলত ভবিষ্যতের সরকার প্রধানদের নিরাপত্তা কাঠামোর একটি স্থায়ী পরিবর্তন, যা ড. ইউনূসের জন্য প্রযোজ্য বিশেষ সুযোগকে স্পর্শ করবে না।

এ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদগুলোতে দাবি করা হয়েছিল যে, ড. ইউনূসের নিরাপত্তা ১০ আগস্টের পর তুলে নেওয়া হবে। কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পূর্বনির্ধারিত প্রটোকল ও এসএসএফ সুরক্ষা পাবেন। সূত্র: দ্য ডিসেন্ট

 

  • সর্বশেষ