শিরোনাম
◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষকে সিন্ডিকেটের হাতে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সংবাদকর্মীদের কাছে এ কথা জানান তিনি।

 তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন প্রভাব পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য হস্তক্ষেপ করবে সরকার।
 
মন্ত্রী বলেন, সরকারের অনেক সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, টিসিবি আছে, দুই ঈদে আলাদা করে ট্রাক সেল করা হয়। এছাড়াও ফ্যামিলি কার্ড আছে, সেটির আস্তে আস্তে বিস্তার হবে।
  
বাজার মনিটরিংয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে ধারণার ওপর ভিত্তি করে বাজারে মূল্যস্ফীতি যাতে না বাড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান বাণিজ্যমন্ত্রী।
 
তিনি জানান, এই মুহূর্তে আমদানি পণ্যের মজুদ স্থিতিশীল। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী। বাজার ব্যবস্থাপনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

  • সর্বশেষ