শিরোনাম
◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০১:৪৫ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা অনিবার্য। তবে বাসভাড়া যেন কোনোভাবেই অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়টি সরকার কঠোরভাবে তদারকি করবে।

উপদেষ্টা জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

জ্বালানি চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে চাহিদা দেখা যাচ্ছে তা প্রকৃত চাহিদা নয়। অবৈধ মজুদ ও পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়বে—এটি মেনে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমার-সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ