শিরোনাম
◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া জেলার গাবতলীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার বাগবাড়িতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর আগে সকালে তিনি ঢাকা থেকে বগুড়ায় পৌঁছান এবং সার্কিট হাউজে অবস্থান নেন। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

একই অনুষ্ঠানে আদালত প্রাঙ্গণ থেকে বগুড়াসহ সাতটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করেন তিনি।

 

  • সর্বশেষ