শিরোনাম
◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা ◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ গ্রহণের পর প্রথা অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে নতুন সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথবাক্য পাঠের পর যেকোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে আসতে পারেন। তাদের আগমনকে সামনে রেখে সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এ কারণেই জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও শ্রদ্ধা নিবেদনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে যেদিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, সেদিন পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুসারে একদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি আরও জানান, এবারও শপথবাক্য পাঠের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

  • সর্বশেষ