শিরোনাম
◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিদের বেতন কত টাকা?

নতুন সংসদ গঠনের সঙ্গে সঙ্গে জানানো হলো, বাংলাদেশে সংসদ সদস্যদের (এমপিদের) বেতন ও সুবিধাসমূহ কেমন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশিত হয়েছে। সংসদ সদস্যদের বেতন ও ভাতা ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী নির্ধারিত, যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত হয়েছে। 

নিয়ম অনুযায়ী: মূল বেতন ৫৫,০০০ টাকা, নির্বাচনী এলাকা পরিচালনার ভাতা ১২,৫০০ টাকা,আপ্যায়ন ভাতা ৫,০০০ টাকা,  পরিবহন ভাতা ৭০,০০০ টাকা (জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনসহ), অফিস খরচ ভাতা ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা,বিবিধ খরচ ভাতা ৬,০০০ টাকা।

সাংসদদের জন্য আরও রয়েছে বিশেষ সুবিধা: গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে আমদানির সুযোগ। দায়িত্বকাল শেষ হলে আবার নতুন গাড়ি নেওয়া যায়। অভ্যন্তরীণ ভ্রমণে বছরে সর্বোচ্চ ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প ট্রাভেল পাস। দায়িত্বকালীন দৈনিক ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা৭৫ টাকা , সংসদীয় বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা ৮০০ টাকা, যাতায়াত ভাতা ২০০ টাকা।

চিকিৎসা সুবিধা: সংসদ সদস্য ও পরিবারের জন্য সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসাভাতা। দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বে ১০ লাখ টাকা সরকারি বীমা। বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ। টেলিফোন সুবিধা মাসিক ৭,৮০০ টাকা সরকারি খরচে কল ও ভাড়া।

Advertisement

উল্লেখযোগ্য, সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলোসংসদ সদস্যরা যে ভাতাগুলো পান, সেগুলো আয়করমুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায়, সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে।

 

 

  • সর্বশেষ