শিরোনাম
◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস।। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত (দুপুর) জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

Advertisement

উপদেষ্টা এ সময় বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

 

 

  • সর্বশেষ