শিরোনাম
◈ ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি, যা বলল মালয়েশিয়া ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকে একদিনেই ১৩০০ কোটি টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক ◈ ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল ◈ ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর ◈ ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৪ ◈ সয়াবিন তেলের দাম বাড়ল ◈ এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ ◈ কয়েক মাসেই জাতীয় সংসদ চলবে শতভাগ সৌর বিদ্যুতে: সংসদে প্রধানমন্ত্রী ◈ জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক মহাপরিকল্পনা, স্বনির্ভরতার পথে বাংলাদেশ : সংসদে প্রধানমন্ত্রী ◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ঢাকার ১৩টি আসনের এক হাজার ৪০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেন, “নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। আজ সন্ধ্যার আগেই প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছে যাবে।”

এখন পর্যন্ত নিরাপত্তার কোনও ঝুঁকি নেই উল্লেখ করে শরফ উদ্দিন বলেন, “আমরা কোনও চাপ অনুভব করছি না। এখন পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে। সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে।”

ঢাকার ১৩টি আসনে এক হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন উল্লেখ করে এই রিটার্নিং কর্মকর্তা বলেন, “এসব কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য থাকবে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য।”

তিনি বলেন, “ঢাকার ৯০ ভাগ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন। বডি ওর্ন ক্যামেরা নিয়ে দুজন আনসার সদস্য কেন্দ্রে থাকবেন। তারা রিয়েল টাইম ফুটেজ আপলোড দেবেন।”

 

  • সর্বশেষ