শিরোনাম
◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১২ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম

মালয়েশিয়া গমনেচ্ছু ও ই-ভিসা প্রত্যাশীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন। সিস্টেমের কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালীন malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
 
সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারও অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। জরুরি ই-মেইল: VLN-helpdesk@tridimas.com.my
 
সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং দ্রুত সেবা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ