শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা

বাসস।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পর্যবেক্ষক কার্ড (পরিচয়পত্র) ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

রবিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নির্বাচনে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭ হাজার ৪৫৭ -সহ মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে - আবেদনের সাথে ইলেকশন অবজারভার-২, ইলেকশন অবজারভার-৩ ফরম যথাযথ আছে কিনা তা যাচাই করতে হবে। পর্যবেক্ষকদের জন্মতারিখ ১১ ফেব্রুয়ারি, ২০০৫ বা তার আগে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এসএসসি এবং এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা নিতে হবে। প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধান তার প্রতিষ্ঠানের নিয়োগকৃত পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই মর্মে প্রত্যয়ন প্রদান করবেন।

 

  • সর্বশেষ