শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

ভারতীয় ভিসা দিতে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে। এদিন দুপুর ১২টায় সাইনআপ খোলা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলির বুকিং সন্ধ্যা ৬টায় খোলার কথা। আজ ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে। 

নতুন এই সিস্টেমে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে মিলবে। তবে, সেক্ষেত্রে বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ করে ডকুমেন্ট আপলোড করতে হবে।

এর আগে, আইভ্যাক এক নোটিশে জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে। নতুন সিস্টেমের লিংকটি অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী তারিখগুলোর জন্য সমস্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট এই নতুন সিস্টেমের মাধ্যমে বুক করা হবে।

advertisement

সব আবেদনকারীকে সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য জারি করা নির্দেশিকাগুলো সাবধানতার সঙ্গে অনুসরণ করার জন্য অনুরোধ করেছে আইভ্যাক।

আবেদনকারীদের সাইন-আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য বিকাল সাড়ে ৫টার আগে প্রয়োজনীয় ওয়েব ফাইলগুলো আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ করা থেকে বিশেষ নির্দেশনা জানানো হয়েছে এবং সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করতে বলা হয়েছে। সাইনআপ করার একটি ওটিপি এসএমএসে যাবে এবং আরেকটি যাবে ইমেইলে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরবর্তী সময়ে মোবাইল এসএমএসের ওটিপি সাবমিট করার মাধ্যমে ইমেইল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ করতে হবে। বিকাল সাড়ে ৫টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগ রাখা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা অনুযায়ী ফি পেমেন্ট করতে হবে।

 

 

  • সর্বশেষ